• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

আনুমানিক ৪,২৬,০০০/- টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ফরিদপুরের ভাঙ্গায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আনুমানিক ৪,২৬,০০০/- টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ফরিদপুরের ভাঙ্গায় গ্রেফতার।

অদ্য ০৮/০৮/২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৯:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশের্^ এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় ঢাকা হতে গোপালগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫ নাম্বারযুক্ত ওয়েলকাম এক্সপ্রেস লিঃ বাস হতে আনুমানিক ৪,২৬,০০০/- টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রমজান মোল্লা (২৮), পিতা- মোঃ মোস্তফা মোল্লা, সাং-পাখিমারা, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল বলে জানা যায়।

র‌্যাব-১০ জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ রমজান মোল্লা (২৮) সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। তার বিরুদ্ধে মাদক আইনের ০২ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category