• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে নকলায় প্রতিবাদ সমাবেশ

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৪৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুর জেলার নকলা উপজেলায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে (৩৮) নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপি সাংবাদিক খুন, নির্যাতন ও নিপীড়ন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা। ৯ আগস্ট শনিবার দুপুরে নকলা পৌরশহরের পুরাতন হলপট্টি মোড়ে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শফিউজ্জামান রানা, উপদেষ্টা সাংবাদিক হযরত আলী, সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন সাংবাদিকরা যখন কোন অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে যায়, খবর করতে যায় তখনই সাংবাদিকদের খুন, শারিরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এসব করে সাংবাদিকদের কলম থামানো যাবেনা। আমরা প্রশাসনের কাছে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে তুহিন হত্যাকান্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তার পিতার নাম হাসান জামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category