• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

‎আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে অবৈধ সিগারেট জব্দ আটক ১

মোঃ ইফাজ খাঁ মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি / ১৩৯ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ): আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় কালনী ট্রেন থেকে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে গ্রে/প্তার করেছে রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


‎
‎শনিবার (৯ আগস্ট) দুপুরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শফিকুর রহমানের নির্দেশে এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎
‎রেলওয়ে ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়িতে সিগারেটের কার্টনের ওপর বসা অবস্থায় স্বদেশ সাহা (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নরসিংদী সদর মডেল থানার পশ্চিম দত্তপাড়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে।
‎
‎পরবর্তীতে তার কাছ থেকে ১৪৫ কার্টুন Oris, ১১৮ কার্টুন Mond এবং ৪৮ কার্টুন Patron ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে তিনি এসব সিগারেটের কোনো ট্যাক্স চালান দেখাতে পারেননি। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা।
‎
‎আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান,ঘটনার পর আখাউড়া রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২) ধারায় মা/মলা দায়ের করা হয়েছে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category