• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেস ক্লাবের মানববন্ধন

মোঃ ইফাজ খাঁ মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি / ১৭৯ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ): গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (১০ আগস্ট) দুপুরে মাধবপুর থানা রোডে মাধবপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
‎
‎তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ইলিয়াস কাঞ্চন তানহা, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, লিটন পাঠান, হাফিজুর রহমান ভূঁইয়াসহ আরও অনেকে।
‎
‎বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে হত্যা করা শুধু নৃশংস নয়, এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category