• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩২১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে তারেক রহমানের নির্দেশক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

রবিবার( ১০ আগষ্ট) দুপুরে মাহমুদুল হক রুবেলের সহযোগিতায় উপজেলা মহিলা দলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে নিজের বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর চলছে তোলপাড়। অসুস্থ স্ত্রীকে বিশ বছরের সেবা করার প্রশংসনীয় কাজের সব এক ভিডিওতেই শেষ হয়ে যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর গ্রামের খলিলুর রহমানের। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে খলিলুর রহমানের পরিবারকে আশ্বস্ত করেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহযোগিতা করা হয়েছে এবং তা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না বরং এর পরিধি সামনে আরো বাড়বে।
তিনি আরো বলেন, খলিলুর রহমান কে হতাশ না হতে। আগামীতে তিনি এবং তার দল সেই পরিবারের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন ও সদর ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক আবু তাহের।

এছাড়াও উপজেলা ও কাকিলাকুড়া মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category