• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৬৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জগত প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি “শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার (১৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা।আয়োজিত অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আফছারসহ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সকল ধর্মের লোকজন মিলে পাহাড়ে ধর্মীয় উৎসবগুলো উপভোগ করে থাকেন। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। প্রশাসন সর্বদা সজাগ থাকেন। আমরা চাই পাহাড়ের সকল মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালন করবে।জন্মাষ্টমী উপলক্ষে সকালে শ্রীশ্রী গীতাপাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং অতিথিদের বক্তব্য শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রা শেষে শিশু-কিশোরদের জন্য ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আরতি, গীতাপাঠ ও প্রার্থনা, আর রাত ১২টায় মহাভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।আয়োজকদের মধ্যে থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে মহিমান্বিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category