• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

নেশার টাকা না দেওয়ায় নলছিটিতে মাদকাসক্ত ছেলে কুপিয়েছে বাবাকে

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাতুল গাজী নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নেশা করার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান(৬৫) নামের এক ব্যবসায়ীকে  তার মাদকাসক্ত  বখাটে  ছেলে জুয়েল (২৫)কুপিয়ে জখম  করেছে। ১৯ আগস্ট  মঙ্গলবার ভোররাত সোয়া ৪( চার)টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত   ব্যবসায়ী আবদুস সোবাহানকে  বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আব্দুস সোবাহান বৈশাখিয়া বাজারে ব্যবসা ( রেস্টুরেন্ট)করেন। দোকান সংলগ্ন এলাকায় তার বাড়ি।

অভিযুক্ত জুয়েল ঘটনার পরপরই পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার  করত।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায়  জুয়েল তার বাবাকে টাকার জন্য চাপ দেয়। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। এ নিয়ে বাবা- ছেলের  মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল ঘর থেকে চলে যায়। এবং সারারাত বাইরে কাটায়।  মঙ্গলবার ভোর রাতে ফজরের নামাজের জন্য ওঠেন ওই ব্যবসায়ী। এবং অজু করতে বাইরে যাওয়ার জন্য ঘরের  দরজা খুলেন।  এ সময় জুয়েল ঘরে ঢুকে তার বাবার কাছে ফের  টাকা চায় । টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার বাবাকে কুপিয়ে জখম করে । এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যান।

বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো.  খোকন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত জুয়েল ইতোপূর্বে কয়েকবার নেশা করার জন্য টাকা না দেওয়ায় তার বাবাকে মারধর করেছে। জুয়েলের বাবা ব্যবসায়ী আব্দুস সোবাহান তার কাছে (নালিশ)অভিযোগও করেছিলেন। অভিযোগ পেয়ে তিনি জুয়েলকে শাসিয়ে ছিলেন। এমনকি পুলিশ দিয়ে ভয় ভীতি  দেখিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
নলছিটি থানার ওসি মো.  আব্দুস সালাম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category