নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাকিল আহম্মেদ (২৯) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে একই রাত ১০টা ৩৫ মিনিটে হাসনাবাদ এলাকায় পৃথক অভিযানে গ্রেফতার করা হয় মমতাজ বেগম (৪৫) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পুরিয়া হেরোইন।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায়, ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত শাকিল ও মমতাজের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।