• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

দীঘিনালায় বিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৬০ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিন আজ তাদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে একযোগে ৯ ঘণ্টায় ৯০০টি ময়লার ভাগাড় পরিষ্কার করে নতুন ইতিহাস গড়ছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) দীঘিনালা উপজেলা টিমও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এদিন তারা উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করেন
১. উপজেলা নির্বাচন অফিস
২. বাদল টিলা এলাকা। শুক্রবার (২২ আগস্ট) দীঘিনালা উপজেলা টিমও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এদিন তারা উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করেন—১. উপজেলা নির্বাচন অফিস ২. বাদল টিলা এলাকা।উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন এর চিহ্নিত স্থানে মোট ১৬ জন স্বেচ্ছাসেবী একসাথে কাজ করেন। পরিষ্কার করা জায়গাটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ও প্রস্থ ২৬ ফুট।এই সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, শিক্ষক, উত্তর কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়; উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন; উপজেলা লজিস্টিক সমন্বয়কসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, “নবম প্রতিষ্ঠা বার্ষিকীর এই উদ্যোগ শুধু ময়লা পরিষ্কার নয়, এটি একটি প্রতিজ্ঞা—সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।”বিডি ক্লিন বিশ্বাস করে, পরিচ্ছন্ন সমাজ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category