• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বুড়িগঙ্গায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার, হাত বাঁধা ছিল একসঙ্গে

নিজস্ব প্রতিবেদক / ২৭৯ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মাদারিপুর ঘাট এলাকা থেকে বরিশুড় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ দু’টি উদ্ধারের সময় দেখা যায়, একজনের হাত অপরজনের হাতের সঙ্গে বাঁধা ছিল। পাশাপাশি মরদেহ যাতে ভেসে না ওঠে, সেজন্য প্রায় ৫০ কেজি ওজনের চালের বস্তার সঙ্গে হাত বেঁধে নদীতে ফেলা হয়েছিল।

নিহত তরুণের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর তরুণীর পরনে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি। তবে তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বরিশুড় নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মুক্তার হোসেন বলেন, “স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখে খবর দিলে আমরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি।”

পুলিশের প্রাথমিক ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category