কুতুবউদ্দিন আহমেদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুরের নয়নাভিরাম পদ্ম বিল ২৩ আগস্ট, শনিবার বিকেলে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান, পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি)মো. হাবেল উদ্দিন,এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পদ্ম বিল ঘুরে কর্মকর্তারা বলেন, “এটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের নয়, বরং গ্রামীণ পর্যটনের বিশাল সম্ভাবনাময় কেন্দ্র।”
তাঁরা স্থানীয় জনগণ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন। অতিথিদের আগমনে পুরো পদ্ম বিল এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।