• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বাংলাদেশে এমন উন্নয়ন করেছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে: জামালপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৪২০ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জামালপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে এমন উন্নয়ন করেছে যে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেদিন গণভবনের বারা ভাত শেখ হাসিনার কপালে জোটেনি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, জনগণ শেখ হাসিনাকে উৎখাত করেছে। রিযিকের মালিক আল্লাহ। যেখানে তোমার রিযিক রেখেছে সেখানেই তুমি যাবে, তুমি কিছু করতে পারবে না। হাসিনা সব সময় বলতো এটা আমার বাপের দেশ। আল্লাহর সাথে তিনি পাল্লা দিয়েছিলেন কিন্তু শেষ খাওয়াটা তার বাংলার মাটিতে আর খাওয়া হয় নাই।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দেয়, আমরাও নেতৃত্ব দিয়েছি। এবারও ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কিন্তু মাঠ তৈরী করে রাজনীতিবিদরা। মাঠ তৈরী হয় বলে সেই মাঠে যুবকরা খেলতে পারে। মাঠ তৈরী হয় বলে যাদের যুদ্ধে যাওয়ার সময় তারা যুদ্ধে যেতে পারে। বিএনপি ১৬ বছর এই পরিস্থিতি তৈরী করেছিল। তাই গণঅভ্যুত্থানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম, কেন্দ্রীয় বিএনপির সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সদস্য সুলতান মাহমুদ বাবু ও শামসুজ্জামান মেহেদী প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি ও আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক এবং লোকমান আহাম্মেদ খান লোটনকে সিনিয়র সহ-সভাপতি, শামীম আহমেদ ও শহিদুল হক খান দুলাল এবং মো. লিয়াকত আলীকে সহ-সভাপতি, খন্দকার আহসানুজ্জামান রুমেলকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন পল্টন ও মোস্তাফিজুর রহমান আরমানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. ফিরোজ মিয়া ও শফিকুল ইসলাম খান সজীব এবং আরিফ হোসেন বাহাজকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদি ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category