• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২২২ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসূফ আলী আদনানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক নেতা প্রিয় বসু ত্রিপুরা, নুসরাত রিয়াজীসহ অনেকে।বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে।তাঁরা সহকারী শিক্ষক পদে নবম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:১. সহকারী শিক্ষক পদে নবম গ্রেড প্রদান ও বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ
২. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন
৩. চার স্তরবিশিষ্ট একাডেমিক পদসোপান চালু
৪. বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন।

বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category