• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরে বজ্রপাত থেকে সুরক্ষায় ৫০০টি তালগাছের চারা রোপণ

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৪৯৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জামালপুর জেলা প্রতিনিধি: ভৌগলিক অবস্থান ও জলবায়ূুর পরিবর্তন জনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাস এদেশের নিত্যসঙ্গী। এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিবছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নীরবে।

এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় স্কয়ার গ্রুপের স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন ৫০০টি তালগাছের চারা রোপণ করেছে।
আজ দুপুরে সরিষাবাড়ির সাতপোয়া মাইজবাড়ি সংযোগ সড়কের দুই ধারে এচারাগুলো রোপণ করা হয়। দেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সবে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এই উদ্যোগ গ্রহন করে।
চারা রোপণের পাশাপাশি ভারসাম্য রক্ষায় বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদেরমধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন ও স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিটুন আহমেদ লাবিব।

অনুষ্ঠানেবক্তারা বলেন বজ্রপাত আমরা বন্ধ করতে পারবো না কিন্তু কমাতে আমাদের চেষ্টা করতে হবে। পর্যাপ্ত গাছপালা না থাকায় কৃষক ভাইয়েরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকে মারা যান। এ সব এলাকায় যদি গাছপালা থাকতো তাহলে বজ্রপাতে ক্ষতিটা কম হতো।

আয়োজকরা জানান, জামালপুর ছাড়াও দেশের অন্যান্য জেলাতেও একই কর্মসূচিপালন করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায়তালের চারা রোপন কর্মসূচি আগামীদিন গুলোতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category