• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ২৯৩ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:“মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক মাদকবিরোধী সমাবেশ। শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অঙ্গীকার করেন।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষের জীবন নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তারা তরুণ প্রজন্মকে রক্ষায় অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, “আপনার সন্তানকে মাদকমুক্ত রাখুন, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলুন।”

সমাবেশে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল— “মাদকের আসক্তি ধ্বংসের পথ, আসুন মাদক থেকে নিরাপদ থাকি। তরুণ ও যুব সমাজের স্বপ্নভঙ্গ নয়, স্বপ্ন রক্ষা করি।” এ ছাড়া ইংরেজি অংশে উল্লেখ করা হয়— “The evidence is clear, invest in prevention.”

গুণধর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন আশরাফ আলী, জামাল মিয়া, মোকসেদুল মমিন সবুজ, তাজুল ইসলাম তাজ, সাব্বির আহমেদ, নিয়ামত,এমদাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও সুধীজন। বক্তারা মাদককে সামাজিক অভিশাপ আখ্যা দিয়ে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে শপথ নেন—নিজেরা কখনো মাদক গ্রহণ করবেন না এবং সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category