• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৯৭ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জারুলছড়ি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার কবাখালী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে নারী, শিশু ও প্রবীণসহ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অনেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পান।দীঘিনালা সেনা জোন ০৪ ইবি ‘বেবী টাইগার্স’- এর ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালনা করেন সেনানিবাসের আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি’র নির্দেশনায় কার্যক্রম সম্পন্ন হয়।

চিকিৎসা প্রদানকালে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, ‘পাহাড়ি এই অঞ্চলের মানুষ অনেক সময় ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হন। তাঁদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সেনাবাহিনী সব সময় কাজ করছে। এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন। ভবিষ্যতেও সেনাবাহিনী এ উদ্যোগ অব্যাহত রাখবে।’

স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category