• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খাগড়াছড়িতে আগামীকাল আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে তিন পাহাড়ি সংগঠন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন আগামীকাল বুধবার খাগড়াছড়ি জেলায় অবরোধের ডাক দিয়েছে। ঢাকা-খাগড়াছড়ি, খাগড়াছড়ি–চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়ক এই অবরোধের আওতায় পড়বে বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়। মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

বিষয়টি নিশ্চিত করেন ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, তিনটি পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি অবরোধের ডাক দিয়েছে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ ও বিদ্যুৎ সরবরাহকারী গাড়ি, সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী যানবাহন চলবে।

৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ৬ জন সন্ত্রাসী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদের। ওই ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category