• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে তৃণমূল নেতাদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৬৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি:শেরপুর জেলা তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাধবপুরের স্বপ্নীল পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী, সহ-সভাপতি শফিউদ্দিন আহমেদ সেন্টু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান সজিব এবং সহ-মহিলা সম্পাদক পারভেছুন নাহার সেতু।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ।

আলোচনায় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের নেতাদের মতামত ও অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম সানি,পাচ উপজেলা সহ শহর ও পৌরসভা, ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category