• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বৃষ্টির ভেতর নতুন আশ্রয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমেনার পাশে এমপি প্রার্থী মাসুদ

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২১৮ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছিলেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া কাঠালতলী গ্রামের অসহায় বিধবা নারী আমেনা বেগম। অবশেষে নতুন করে মাথাগোঁজার ঠাঁই পেলেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঘর নির্মাণের জন্য ঢেউটিন সহায়তা তুলে দেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি, শেরপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. শফিকুল ইসলাম মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, বিএনপি নেতা মো. মোকারম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত আমেনা বেগম বলেন, “অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে সন্তানদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলাম। আজকে নতুন করে বাঁচার আশা পেলাম।”
স্থানীয়রা জানান, এই উদ্যোগে শুধু একটি পরিবারই নয়, পুরো গ্রামই স্বস্তি ও আশার আলো দেখতে পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category