• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খাগড়াছড়িতে অতিরিক্ত বিল ও লোডশেডিংয়ের অভিযোগে বিদ্যুৎ অফিস ঘেরাও

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন:খাগড়াছড়ি পানছড়িতে বিদ্যুৎ সরবরাহের ব্যাপক অনিয়ম, অতিরিক্ত বিল লেখার অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

এ সময় বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে মারধর করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।আহত চঞ্চল মিয়া পানছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভাগের সহকারী আবাসিক প্রকৌশলী।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাহকদের মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছিল; যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে গ্রাহকরা বারবার অভিযোগ দিয়েও কোনও সমাধান না পেয়ে সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।

এক পর্যায়ে প্রকৌশলী চঞ্চল মিয়ার সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডা হয়। এ সময় জনতা তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।গ্রাহকদের অভিযোগ, অবৈধ সংযোগ দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ এবং সাধারণ গ্রাহকদের মিটার রিডিংয়ের অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ করলেও সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ওসি জসিম উদ্দিন বলেন, নিরাপত্তাবাহিনী উত্তেজিত জনতাকে শান্ত করে। পরে গ্রাহকদের অভিযোগ শুনে লিখিত অভিযোগ জমা দিতে পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category