• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৩৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):“গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহরের মাধবপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী। সম্মেলন পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন এবং জামালপুর জেলা জাসাস সভাপতি রেজভী আল জামালী রঞ্জু।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন।

এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, থানা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ হরযত আলী , যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যুবদলের সাধারণ সম্পাদক আজারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈমুল হাসান উজ্জ্বলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দুঃশাসনের অবসান ঘটাতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জাসাসের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category