• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ! থানায় অভিযোগ দায়ের

মাধবপুর প্রতিনিধি / ২১২ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মোঃ এনামুল হক নামে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন উপজেলার ৯নং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা নুরুল হাসান তপু। এই চাঁদার টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত্র অনুমান ০৯:৪৫ ঘটিকার সময় এই হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

তিনি আরো উল্লেখ বলেন, আওয়ামীলীগের দুসর’কে চাঁদা দিতে অস্বিকার করলে বিবাদী সহ তাহার সহযোগীগন পরের দিন আমার প্রতি ক্ষিপ্ত হয়ে, আমার অবর্তমানে বিগত ১৯/০৯/২০২৫ইং তারিখে রাত্র অনুমান ১২টা ৪৫মিনিটের সময় আল-আমিন হোটেলের সংলগ্ন উত্তর দিকে আমার ব্যবসায়ী প্রতিষ্টানের সংরক্ষিত এলাকায় রক্ষিত লোহার পাইপ, জন্ত্রপাতি এবং আনুসাঙ্গিক মূলবান জিনিসপত্র রাখা দেশি অস্ত্র দিয়ে পিঠিয়ে ভাঙ্গচুর করে আমার ব্যবসা প্রতিষ্টানের যন্ত্রপাতি নষ্ট করে, নষ্ট করে আনুমানিক ২০ (বিশ লক্ষ) লক্ষ টাকা ক্ষতি করে এবং ৫০ টি ১২ ইঞ্চি লোহার পাইপ রাতের অন্ধকারে গাড়িতে উঠিয়ে চুরি করে নিয়ে যায়। এবং বিবাদীগন আমাকে চাঁদা না দিলে এলাকায় আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে তার সহযোগীদের নিয়ে আবারও আক্রমন করবে, রাতের অন্ধকারে আমি সহ আমার পরিবারের অন্যান ব্যক্তিবর্গের শারীরিক ক্ষতি করবে, আমাকে মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং সুয়োগ পেলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে। এবিষয়ে ২০ সেপ্টেম্বর মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করি।

এব্যাপারে নুরুল হাসান তপু মেম্বার বলেন, আমি কারো কাছে কোন চাঁদা দাবি করিনি। এবং ক্ষতিগ্রস্ত কোন কিছুর সাথে জড়িত নয়।

এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মূলে সততার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category