• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সংবাদ সংগ্রহের কাজে বাঁধা প্রদান: মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় হাসপাতালের হিসাব রক্ষকের বিরুদ্ধে মামলা

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

শেফালী আক্তার রাখি (মোরেলগঞ্জ): বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের বিরুদ্ধে নানা বিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে হাসপাতাল কমপ্লেক্সে একটি সংবাদ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা গেলে পূর্ব পরিকল্পিতভাবে কর্মকর্তার কক্ষে বসে ৩ সাংবাদিককে লাঞ্ছিত ও টানাহেচড়া করে তাদের নিকট থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় হিসাব রক্ষক ও তার বাহিনী। এ ঘটনায় (২৩ সেপ্টেম্বর সোমবার) রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গনেশ পাল বাদি হয়ে হাসপাতালের হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন যার মামলা নং-১৬, তারিখ-২৩.৯.২০২৫।

এদিকে সাংবাদিকদের লাঞ্ছিতের প্রকৃতঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের মেয়ে মরিয়ম আক্তারকে দিয়ে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগ এনে ৩ সাংবাদিকদের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেন (যার মামলা নং-১৫, তারিখ-২১.৯.২০২৫)।

জানাগেছে, ঘটনার দিন গত ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে উম্মে সালমা নামে গৃহ শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ, দৈনিক সংবাদ ও দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক ও প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ হাসপাতালে গেলে হিসাব রক্ষকের রুমে তাকে না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তার রুমের মধ্যে প্রবেশ করলে তার উপস্থিতিতেই কিছু বুঝে ওঠার অগেই পরিকল্পিতভাবে হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বর, তার মেয়ে ও বহিরাগত ৭/৮ জনের একটি বাহিনী সাংবাদিকদের ওপর চড়াও হয়ে উত্তোজিতভাবে বলেন প্রায়ই দেখছি আপনাদের হাসপাতালে? হাসপাতালে কাজ কি?। এক পর্যায়ে ৩ সাংবাদিককে টানাহেচড়া ও লাঞ্ছিত করে। তাদের নিকট থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে কর্মকর্তার কক্ষেই দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন। পরে সাংবাদিকরা নিরুপয় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ-কে মোবাইল ফোনে অবহিত করা হলে তিনি থানা ওসিকে জানালে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

উল্লেখ্য, মোরেলগঞ্জ নিজ এলাকায় হাসপাতালের হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেন দীর্ঘদিন বছর ধরে চাকুরী করার সুবাধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। হাসপাতালের আউটসোসিংয়ে কর্মরত (আয়া) পদে শাহিনা বেগমকে চাকুরিচুত্য করে তার মেয়ে মরিয়ম বেগমকে ওই পদে চাকুরিতে যোগদান করেন। এ ঘটনায় হিসাব রক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়েও সংবাদ প্রকাশ হলে তেলে বেগুনে জ্বলে ওঠে হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বর। এ ছাড়াও হাসপাতালের নানাবিধ অনিময় ও দুর্নীতির একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন।

এদিকে বাগেরহাট প্রেসক্লাব, মোরেলগঞ্জ প্রেসক্লাব, শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিককের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category