• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৯৮ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুর জেলায় ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়ের তুলসীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস, শেরপুর এর আয়োজনে এ কর্মশালা হয়।

কর্মশালায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা: হাফিজা জেসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ও শেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মোবারক হোসেন, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মো: শরিফ হোসেন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সরকারি পরিচালক হৃদয় মাহমুদ চয়ন।
টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনিসেফের ইপিআই কনসালটেন্ট ডা. মোঃ তারিক। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় প্রায় ৫ লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলমান এ কার্যক্রম প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে পরিচালিত হবে। এতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে।
কর্মশালায় জেলার ৫ উপজেলা থেকে ৪৫ জন গার্লস গাইড ও স্কাউট অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category