• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি, থানায় সাধারণ ডায়েরী

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ৪৩২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চীফ রিপোর্টার: শেরপুর জেলা শহরে সুলতান আহমেদ (৪৭) নামের এক সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৫৪৩, ট্র্যাকিং নং-41XEDE) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক সুলতান আহমেদকে শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাংবাদিক সদস্য হিসেবে সুপারিশ করেছিলেন। কিন্তু কৌশলে সেই পদে মনোনয়ন নেন স্থানীয় যুবক সাংবাদিক জাহিদুল হাসান খান সৌরভ (৩২)। এরপর থেকে তিনি সাংবাদিক সুলতান আহমেদকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুচ্ছ-তাচ্ছিল্য করা ছাড়াও বিভিন্ন সময় পরোক্ষভাবে হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সৌরভের সহযোগী হিসেবে আলোচিত হত্যা মামলার আসামি এমদাদুল এমদাদ (৫০) ও জুবাইদুল ইসলাম (৩০) সহ কয়েকজন নিয়মিতভাবে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। নৌহাটা এলাকায় সরকারি ভূমি দখলের ঘটনায় সংবাদ প্রকাশ করায় এসব বিবাদীরা তার কাছে কৈফিয়ত চেয়ে হুমকি দেয়।

২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে বিবাদী এমদাদুল হক এমদাদ তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১২-৫৬৪৮৫৯) থেকে ফোন করে সরাসরি হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়। এতে সাংবাদিক সুলতান আহমেদ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন বলেও জানান।
এই ঘটনায় শেরপুর সদর থানা সাধারণ ডায়েরী গ্রহণ করেছে। জিডি প্রস্তুতকারী এস এম আরিফ ও ডিউটি অফিসার শাহানাজ স্বাক্ষরিত নথিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category