• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পিআর পদ্ধতিতে নির্বাচনই সুষ্ঠু গণতন্ত্রের নিশ্চয়তা: শেরপুরে ইসলামি আন্দোলনের সমাবেশ

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৪৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):শেরপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেছেন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হবে না। এতে সকল ভোটারের মূল্যায়ন নিশ্চিত হবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের খরমপুর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজিব বলেন,“আমরা অতীতে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। এভাবেই ফ্যাসিস্ট শক্তির জন্ম হয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং প্রত্যেক ভোটারের ভোটের মূল্য থাকবে।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “দেশে মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটে সরকার গঠন করা হয়, অথচ বাকি ৬০ শতাংশ ভোটারের কোনো মূল্য থাকে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ১৪ দল এবং ভারতের দালাল জাতীয় পার্টির বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। এ সময় জেলা শাখার অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category