• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

৫দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২৪৮ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও আজিজুল হক মাসুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন,সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী,পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মোহাম্মদ মামুন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সুলেমান হক চৌধুরী ও জেলা জামায়াতের কর্মী মোহাম্মদ আব্দুস শহীদ গাজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে,জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেইসব ফ্যাসিসদের বিচার নিশ্চিত করা,নির্বাচনে যে সকল দল অংশগ্রহন করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা,বিগত ফ্যাসিস্টদের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ঐসব দলকে নিষিদ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাচঁ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category