• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বকশীগঞ্জে সাংবাদিক মনিরুজ্জামান লিমন’র মুক্তির দাবিতে মানববন্ধন

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ২৮৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আ.ন.ম.লুৎফুর রহমান:জামালপুর জেলার বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজীর দায়ের কৃত মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমন’র মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন।
আইনজীবী সিরাজী ও তার বোন স্বপ্না বেগম’র মধ্যে জমি নিয়ে বিরোধ’র জেরে স্বপ্না বেগমের স্বামীসহ দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে জড়ানো হয়। ওই মামলায় সাংবাদিক লিমন গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও সাংবাদিক লিমনের মুক্তি দাবি করেন বকশীগঞ্জ উপজেলার কর্মরত সকল সাংবাদিক।

উল্লেখ্য, গত ২১ জুলাই নিলক্ষিয়া ইউনিয়নের মৃর্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী একই গ্রামের তার ভগ্নিপতিসহ ৩ জনকে আসামী করে জামালপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবী সিরাজীর ভগ্নিপতির ভাই সাংবাদিক মনিরুজ্জামানকেও আসামী করা হয়। ওই মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমন’র মুক্তি দাবিতে মানববন্ধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category