• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও খাদ্য-বস্ত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৪১ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই প্রতিপাদ্যে শেরপুরে মহাসম্ভ্রমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় শারদীয় দুর্গোৎসব-১৪৩২ এর।

এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রঙ-বেরঙের ব্যানার, প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে অংশগ্রহণ করায় শোভাযাত্রাটি হয়ে ওঠে বর্ণিল ও মনোমুগ্ধকর।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে সহ পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ এবং হাজারো ভক্ত-অনুরাগী।

শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করা হয়। এতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।

আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার চক্ষুদান সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে পূজার মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে ভক্তদের আরাধনায়। ষষ্ঠীর এই বিশেষ দিনে ভক্তরা বিশ্বাস করেন, দেবী মর্ত্যে আগমন করেছেন অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয় নিশ্চিত করতে। শেরপুর শহর ও বিভিন্ন গ্রামে পূজামণ্ডপগুলোতে ভক্ত-অনুরাগীদের ভিড় জমেছে।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কাশফুলের শুভ্রতায় চারদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। আলো-সজ্জায় সেজে উঠেছে প্রতিটি মণ্ডপ। সর্বত্রই ভক্তদের মাঝে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের বর্ণিল ধারা।
শেরপুরে এবার দুর্গোৎসব শুধু আনন্দ-উৎসবেই সীমাবদ্ধ থাকছে না, সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশও ঘটাচ্ছে। দেবীর আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে জেলার সর্বত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category