• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

তিনি আরও বলেন, যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনর্বাসন করার উদ্যোগ নেয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। আজকে আমরা যারা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।

ডিসি আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হোক। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। এ সময় খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো জারি অব্যাহত রয়েছে। পরিস্থিতি থমথমে। শহরে বিভিন্ন পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসিয়েছে। সন্দেহভাজন হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসার পর্যটকরা রয়েছেন বেশি দুর্ভোগে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category