• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মাইনীমূখে ঝুলন্ত বৈদ্যুতিক তারে দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি / ১৬০ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান (রাঙামাটি): রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ গাঁথাছড়া ব্রিজের পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তার স্থানীয়দের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজের পাশ দিয়ে প্রতিদিনই শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। ঝুলন্ত বিদ্যুতের তারটি প্রতিনিয়ত পথচারীদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুলগামী শিশু, বৃদ্ধ ও অসচেতন সাধারণ মানুষের জন্য এটি একটি প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে পানি ও আর্দ্রতার কারণে তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। অতীতে এই তারের সাথে শর্ট লেগে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন
স্থানীয়রা জানিয়েছেন। এ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রতিদিন এই ব্রিজের নিচ দিয়ে বোট নিয়ে যাতায়াত করি। তারটি ঝুলে থাকায় সব সময় আতঙ্কের মধ্যে চলাফেরা করতে হয়।
প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারে।”

এলাকাবাসী বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন— অবিলম্বে ঝুলন্ত বৈদ্যুতিক তার অপসারণ বা সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হোক।

সচেতন মহলের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ না নিলে একটি দুর্ঘটনা গোটা এলাকার জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category