• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

নলছিটিতে রাস্তার ঝুকিপূর্ণ বাকের জঙ্গল পরিস্কারে সেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৭৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নলছিটি-দরগাবাড়ি-জুরকাঠি সড়কের তালতলা রাস্তার মোড় থেকে দরগা বাড়ি পর্যন্ত রাস্তার বাকে বাকে দু পাশে ঘন জঙ্গলের কারনে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।প্রয়াসই রাস্তাটির এই অংশে বাকে জঙ্গলের কারনে যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছিলো।

বিষয়টি সেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তা পরিচ্ছন্ন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ০৪ অক্টোবর শনিবার সকাল নয়টা থেকে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ইসলামি ছাত্র আন্দোলনের একটি সেচ্ছাসেবী টিম এবং অন্যান্য সেচ্ছাসেবীরা এ পরিচ্ছন্নতা অভিযান চালায়।

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লাভলী ইয়াসমিন।এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মনির,ব্যবসায়ী ও সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির,বিডি ক্লিন সমন্বয়ক মারজান খান,মুরাদ হোসেন সহ তাদের টিম এবং ইসলামি ছাত্র আন্দোলন পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম,সহ সভাপতি মাহবুবুর রহমান সহ তাদের একটি সেচ্ছাসেবী টিম।

এছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন সমাজকর্মী ও সেচ্ছাসেবী বালী তূর্য সহ প্রায় অর্ধশতাধিক সেচ্ছাসেবী।স্থানীয় নাগরিক ও রাস্তাটি ব্যবহারকারীরা এ পরিচ্ছন্নতা কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সেচ্ছাসেবীদের এই উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category