• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

রাঙ্গামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

রাঙ্গামাটি প্রতিনিধি: আজ মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৫ উপলক্ষে রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় শুভ প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব মানুষকে আত্মশুদ্ধি, সহনশীলতা ও সংযমের শিক্ষা দেয়। এই মূল্যবোধগুলো সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা রাঙ্গামাটি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় রাঙ্গামাটি জেলা পুলিশের মূল অভিপ্রায়।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটি পার্বত্য জেলা জোন কমান্ডার লে. কর্ণেল একরামুল রাহাত, পিএসসি, এবং বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বর্ণিল আয়োজন, ধর্মীয় গান ও প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের এই দানোত্তম কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category