পটিয়া সংবাদদাতা:- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি’র শ্রমিক সংগঠন গনতান্ত্রিক শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৯অক্টোবর বৃহস্পতিবার) বিকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা গনতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক ও পটিয়া পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সৈয়দ। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আয়ুব আলী, মোহাম্মদ শাহা আলম, সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন,এলডিপি এক ছাতার নিচে পরিমার্জিত পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।নেতাকর্মীদের সকল মতবিরোধ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে দলকে সু-সংগঠিত ও সু-শৃঙ্খল করতে হবে। নেতাকর্মীদের প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করার জন্য অনলাইন ডাটাবেইজ তৈরি করা হয়েছে। প্রত্যেক নেতাকর্মী এ অনলাইন ডাটাবেইজে ফরম পূরণ করার মধ্য দিয়ে এলডিপি’কে শক্তি শালী করতে হবে।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম (১২ পটিয়া) আসনের জোটের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী বিজয়ী করতে এখন থেকে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ার আহবান জানান।