• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি / ১৮৪ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

কবির আকন্দ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি সমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০% বাড়ি ভাড়া, শত ভাগ উৎসব-ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ অন্যান্য সকল ন্যায্য সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। একই কারিকুলামে কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমান ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলার সহ-সভাপতি মোকলেসুর রহমান, ড. আসাদুল্লাহ্, শ্রীপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কাপাসিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লা, সদর উপজেলার সভাপতি মাস্টার হাবিবুর রহমান, কালিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, শ্রীপুর উপজেলা কলেজ শাখার সভাপতি ডক্টর হারুনুর রশিদ,সহ আরো অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ফেডারেশনের নেতৃবৃন্দ।বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যেন শিক্ষকরা যথাযথ মর্যাদা ও ন্যায্য সুবিধা নিয়ে শিক্ষা কর্যক্রম পরিচালনা করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category