• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি নিয়ে শেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৪৫ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের সজবরখিলা এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া এবং শ্রীবরদী-ঝিনাইগাতী (শেরপুর-৩) আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদাল।

এছাড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, পৌর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলাম মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট স্মারকলিপি পেশ করেন জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের ঘোষিত ৫ দফা গণদাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category