• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি চোরাইকৃত ট্রাক

কেরানীগঞ্জ প্রতিনিধি / ১৫০ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় চোরাইকৃত ৪টি ট্রাক উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ০৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ৩টা থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মোল্লা বাজার এলাকায় মজিবুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ড্রাম ট্রাক অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা (নং-২৩, তারিখ ১১/১০/২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০) রুজু করা হয়।

মামলার তদন্তভার গ্রহণের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর একটি চৌকস দল অভিযান শুরু করে।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম ও জনাব মোঃ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ) এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের ধারাবাহিকতায়
১১ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়—
১। মোঃ বিল্লাল ওরফে রনি (৩৬)
২। মোঃ শফিকুল ইসলাম (৫৫)
৩। মোঃ সজিব শিকদার (২৮)

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১টি ৫ টন ট্রাক ও ১টি ২ টন পিকআপ।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সাভার থানায় অভিযান চালিয়ে একই রাত ১১টা ১০ মিনিটে মোঃ সেলিম (৪৫) কে গ্রেফতার করা হয়, যার হেফাজত থেকে আরও ১টি ড্রাম ট্রাক উদ্ধার হয়।
এরপর মোঃ সেলিমের দেওয়া তথ্যমতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় অভিযান চালিয়ে ১২ অক্টোবর ভোর ৩টা ৩০ মিনিটে মোঃ মাসুদ আলম (৫৫) কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে মজিবুর রহমানের চুরি যাওয়া ড্রাম ট্রাকটি বিভিন্ন খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা গাড়ি চুরি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি চুরি করে তা খুলে যন্ত্রাংশ বা পার্টস আকারে বিক্রি করে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলায় (নং-২৩, তারিখ ১১/১০/২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০) পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category