কবির আকন্দ,শ্রীপুর(গাজীপুর):গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় ঔষুধ ব্যবসায়ী কবির মাহমুদ (৩৫), তার ছেলে গুরুতর আহত।
নিহত কবির উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে। সে উপজেলার জৈনা বাজারে মেসার্স আদিব ফার্মেসী নামে একটি ঔষধের দোকান পরিচালনা করতো।স্থানীয়ভাবে তিনি ‘তবলাবাদক’ নামেও পরিচিত ছিলেন।
জানা যায়, তার সাথে থাকা নিহত কবিরের ছেলে আদিব হাসান (১২) গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ছেলে আবিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, কবির রাত সাড়ে ১১টার দিকে জৈনা বাজারে ওষুধের দোকান থেকে ছেলে আবিদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে এলে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কবির হোসেন ঘটনাস্থলে প্রাণ হারান। আশপাশের লোকজন গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।