• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৪৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) পুলিশের একটি বিশেষ অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত ১৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ, রাত ২২:১০ ঘটিকা থেকে ২২:৪৫ ঘটিকা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ডিবি পুলিশের চৌকস একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকা থেকে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১। মোঃ বিজয় ব্যাপারী (২৬)
পিতা— মৃত মকবুল হোসেন
মাতা— রেহেনা বেগম
স্থায়ী ঠিকানা— বাংলাদেশে কোথাও স্থায়ী ঘরবাড়ি নেই (ভাসমান)
বর্তমান ঠিকানা— চুনকুটিয়া, শুভাঢ্যা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

২। মোঃ জুয়েল হোসেন (৩১)
পিতা— মৃত আজগর আলী
স্থায়ী ঠিকানা— আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
বর্তমান ঠিকানা— আমবাগিচা খালপাড়, হাজী মিজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৩৭, তারিখ— ১৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা— ৩৬(১) সারণির ১৯(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category