• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি: এনামুল ইসলাম / ১৩৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে সোহেল (৩২), মো. শাহ আলম (৩০) ও মো. আলী হোসেন (৩৬) নামে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

দণ্ডিত তিনজনের মধ্যে সোহেল কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকার আব্দুর রাশিদের ছেলে, মো. শাহ আলম জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে এবং মো. আলী হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার মৃত আব্দুল হানিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ সোহেল, মো. শাহ আলম ও মো. আলী হোসেন এই তিনজনকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনের প্রত্যেককে পৃথকভাবে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category