• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হামলা, কৃষক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

জয়পুরহাট প্রতিনিধি: মাফিজুল ইস৬ / ৯৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃ মাফিজুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি: ১১,এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ সবুজ (৪০) নামে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শালাইপুর বাজারে সংঘবদ্ধ একটি দল এ হামলা চালায়।

আহত সবুজ উপজেলার সালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সবুজের ওপর হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত করে এবং তার হাত-পা ভেঙে দেয় এমনত অবস্থায় বাজারের লোকজনরা ক্ষিপ্ত হলে দ্রুত ঘটনার স্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

অভিযুক্তরা হলেন, সালাখুর (পুকুর পাড়ার) সাজামিয়ার ছেলে শাকিল (২৫), সুলতানের ছেলে আব্দুর রহিম (২৩), খয়বরের ছেলে হোসেন আলী (২৪), মোজামের ছেলে আলামিন (৩৮), আলমের ছেলে মোমিন (৩৮), মকবুলের ছেলে নূরনবী (৪৭), তার ছেলে আজাদুল (২২), মজিবরের ছেলে সাজা মিয়া(৪৫), গোহারা গ্রামের আলমের ছেলে মাহফুজার (৩৫) এবং বেড়াখাই (হারি পুকুর) গ্রামের আফজলের ছেলে রাসেল (৪০)।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে কাউকে পাওয়া না যাওয়াই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category