• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ধোবাউড়া-কলসিন্দুর সড়ক এখন ‘মরণফাঁদ’: ৭ কিলোমিটার পথে নিত্য দুর্ঘটনা, চরম দুর্ভোগে জনসাধারণ

ময়মনসিংহ ধোবাউড়া প্রতিনিধি: আবুল হাশেম / ১১৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আবুল হাশেম,ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া-কলসিন্দুর ৭ কিলোমিটার পাকা সড়কটি এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিনই এই সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, আর চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সড়কের বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কটি এতটাই ভেঙে গেছে যে দেখে বোঝার উপায় নেই এটি কোনো পাকা রাস্তা। চলাচলের সময় হঠাৎ গর্তে পড়ে উল্টে যাচ্ছে মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। এতে আহত হচ্ছেন যাত্রী ও পথচারীরা।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ধোবাউড়া থেকে কলসিন্দুর পর্যন্ত এই সড়কটি ২০২২ সালে পাকা করা হয়। কিন্তু নির্মাণের অল্প সময়ের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে গিয়ে তা এবড়োথেবড়ো হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও পানিতে ঢেকে যায় গর্তগুলো, ফলে হেঁটে চলাও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সড়কটির এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। গামারীতলা ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের হাজারো মানুষের জন্য ধোবাউড়া সদরে যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। এছাড়াও এটি পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলার সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবেও ব্যবহৃত হয়।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করা এখন জীবনের ঝুঁকি নেওয়ার মতো। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, কিন্তু দেখার যেন কেউ নেই।”

এ বিষয়ে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category