• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ঈশ্বরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রাণবন্ত আয়োজন

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: মোঃ বকুল হোসেন / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: মোঃ বকুল হোসেন: পাবনার ঈশ্বরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে ঐতিহ্যবাহী শিশুতোষ শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী মানিকনগর অক্সফোর্ড চাইল্ড একাডেমি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নববর্ষকে বরণ করে নিতে একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মানিকনগর নেংড়ার দোকান, সলিপুর কলেজ মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিন শিক্ষার্থীরা লাল-সাদা পোশাক, ফুলের মালা ও গ্রামীণ ঐতিহ্যের সাজে সেজে বৈশাখের আমেজ ছড়িয়ে দেয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশুদের পরিবেশনায় উঠে আসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ আরও বৃদ্ধি পায়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু আনন্দ উদযাপনেই সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category