নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) এর বিশেষ অভিযানে ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দোহার থানাধীন নিকড়া এলাকা থেকে মোঃ তুষার (৩০), পিতা-মৃত আলাউদ্দিনকে ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৬, তারিখ-১৫ এপ্রিল ২০২৬)। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।