• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কারাগার নিয়ে গাজী সালাউদ্দিনের বক্তব্যের প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক / ২৯১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা কারাগারে অবস্থানকালীন সময়ে কারাগার নিয়ে এনসিপির বগুড়া শাখার যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেওয়া বক্তব্যের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গাজী সালাউদ্দিন তানভীর কারাগারে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। বিষয়টি কারা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর এক বিবৃতিতে এর ব্যাখ্যা দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, গাজী সালাউদ্দিন তানভীর গত ৫ আগস্ট ২০২৬ বগুড়া জেলা কারাগারে আসার পর সেখানে আটক ছিলেন। পরে অসুস্থতার কারণে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুস্থতার জন্য তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় পাঠানো হয়। এরপর ১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তিনি জামিনে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ আরও দাবি করে, কোনো বন্দিকে রাতে কারাগারের বাইরে বের করে দিয়ে পুনরায় ভোরে কারাগারে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি। এ ধরনের বক্তব্যকে তারা ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্যের ফলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে গাজী সালাউদ্দিন তানভীরের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের জন্য অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category