• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

চেকপোস্টে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৭৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ: কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের বাসিন্দা ছলে আহমদের ছেলে ও মাইক্রোবাসচালক মো. ফারুক (২২) এবং টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের বাসিন্দা মো. সালামের ছেলে ও হেলপার আজিম উল্লাহ (২১)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির চালকের আসনের পেছনের একটি বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইয়াবাগুলো হ্নীলা থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে মাইক্রোবাসটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category