• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃ আব্দুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি / ৬৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ভরেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর কংশনগর মধ্যপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মো. মনির হোসেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান। পরে ইয়াবাসহ তাকে আটকে রাখার সময়ের একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্থানীয় লোকজনের হাতে ওই যুবককে আটক অবস্থায় দেখা যায়।

আটক মো. মনির হোসেন কংশনগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মতিন। স্থানীয়দের দাবি, মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সন্দেহে তাকে আটক করা হয়। তবে উদ্ধার করা ইয়াবার উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পরে স্থানীয় লোকজন ৩৮০ পিস ইয়াবাসহ মনির হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ইয়াবাগুলো জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, মাদকসহ আটক মো. মনির হোসেনকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category