• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ঈশ্বরদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঠিকাদার ও তার ভাইয়ের ওপর হামলা, জখম ২

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ১৩২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোঃ বকুল হোসেন ​ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. নুরুল ইসলাম (৫৪) নামের এক বিল্ডিং নির্মাণ ঠিকাদার ও তার ছোট ভাই মো. কামরুলকে (৪০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৫অক্টোবর ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নুরুল ইসলাম।

​অভিযোগ সূত্রে জানা যায়, বাঘইল আকুল হোসেন উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ কালীন সময়ে মূল ঠিকাদার আঃ রকিবের কাছ থেকে নুরুল ইসলামের পাওনা ৩ লাখ ২৪ হাজার টাকা ১ নম্বর অভিযুক্ত আকুল গ্রহণ করেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর দীর্ঘদিন পার হলেও আকুল সেই পাওনা টাকা নুরুল ইসলামকে ফেরত দেননি। গত ২ অক্টোবর বিকেলে পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল দোতলা সাঁকোমুখ এলাকার একটি চায়ের দোকানের সামনে নুরুল ইসলাম পাওনা টাকা চাইলে প্রতিপক্ষ আকুলসহ ৫-৬ জন দেশীয় অস্ত্র (হাসুয়া, ছুরি, লোহার রড ও জিআই পাইপ) নিয়ে তাদের ওপর হামলা চালায়।

​হামলায় নুরুল ইসলামের নাকের হাড় ভেঙে যায় এবং তাকে বাঁচাতে আসা ছোট ভাই কামরুলকে প্রতিপক্ষরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। অভিযোগকারী দাবি করেন, হামলার সময় অভিযুক্তরা তার পকেট থেকে নগদ ২৬ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

​এ বিষয়ে ঈশ্বরদী থানায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category