• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

চীফ রিপোর্টার আ.ন.ম লুৎফর রহমান / ৯৮ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফর রহমান: জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত যোগ্য ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে জামালপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন মোঃ আশরাফুল আলম নামের এক আবেদনকারী।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে মোঃ আশরাফুল আলম উল্লেখ করেন, টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে তিনিও আবেদন করেছিলেন। একই প্রক্রিয়ায় হানিফ (হানি), মেসার্স হাবিবা এন্টারপ্রাইজ, হাজরাবাড়ী, মেলান্দহ, জামালপুর নামের একজন আবেদন করেন এবং পরবর্তীতে তিনি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, নিয়োগপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্মস্থান ও বর্তমান ঠিকানার তথ্যে অসঙ্গতি রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান অবস্থান হাজরাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হলেও জাতীয় পরিচয়পত্রে ৭ নম্বর ওয়ার্ডের ঠিকানা উল্লেখ রয়েছে। পাশাপাশি জন্মস্থান হিসেবেও অন্য এলাকার তথ্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ডিলার নিয়োগের জন্য দাখিল করা দোকান ও গোডাউনসংক্রান্ত কাগজপত্র নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তাঁর দাবি, বর্তমানে সংশ্লিষ্ট ডিলারের নিজস্ব দোকান নেই এবং কোনো মালিকের দোকানঘর ভাড়া নেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়েছে, গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গিয়ে কথিত ভাড়ার ঘর সম্পর্কে জানতে চাইলে ঘরের মালিক দাবি করেন, তিনি তাঁর প্রায় ৮ ফুট × ১০ ফুট আয়তনের ঘরটি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ভাড়া দেননি।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, জনাব হানিফ যে ভাড়ার চুক্তিপত্র উপস্থাপন করেছেন, সেখানে চুক্তি সম্পাদনের তারিখ ০১/০১/২০২৫ উল্লেখ রয়েছে। তবে ১০০ টাকা মূল্যের তিন ফর্দ স্ট্যাম্পের অপর পৃষ্ঠায় সীয়া করা স্থানে ০৬/০৮/২০২৫ তারিখ উল্লেখ থাকায় এ নিয়ে অসঙ্গতির প্রশ্ন উঠেছে।

পরবর্তীতে জনাব হানিফ হাজরাবাড়ী পৌর মার্কেটেও তাঁর আরেকটি ঘর রয়েছে বলে জানিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সরকারি জায়গায় খোলা বাজারে নির্মিত একটি ছোট কক্ষেও সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবসা পরিচালনা করছেন।

এদিকে অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তি হাজরাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওলামা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি অভিযোগকারীর দাবি।

টিসিবির ‘ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী পৌরসভা/সিটি করপোরেশন এলাকায় সাধারণভাবে প্রতি ওয়ার্ডে একজন ডিলার নিয়োগের বিধান রয়েছে। একই নীতিমালায় সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী অথবা অস্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ডিলার নিয়োগের বিধান রয়েছে। ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অযোগ্যতার বিভিন্ন শর্তও নীতিমালায় নির্ধারণ করা হয়েছে।

অভিযোগকারী মোঃ আশরাফুল আলম জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে অভিযোগে উল্লিখিত বিষয়গুলো সরেজমিন তদন্ত, সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই এবং প্রয়োজনীয় অনুসন্ধানের দাবি জানিয়েছেন। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং যোগ্য ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category