• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পাবনা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদী থানার আশাদুর রহমান

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ১৯১ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মো. বকুল হোসেন, ঈশ্বরদী (পাবনা): পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার আবু আশ্রাফ।

​সভায় সেপ্টেম্বর মাসের পুলিশের বিভিন্ন কার্যক্রম ও কর্মদক্ষতা পর্যালোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মো. আশাদুর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

​এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানায় কর্মরত পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category